শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীতে সিটি মেয়র তাপসের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

রাজধানীতে সিটি মেয়র তাপসের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

অনুসন্ধান ২৪ ডেস্ক >> রাজধানীতে ডেঙ্গুর প্রকোপের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের পরিবারসহ বিদেশ ভ্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা মেয়রের পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নবাবপুর ও সূত্রাপুর এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা বলেন, আপনারা জানেন যে আজ ঢাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। করোনার অতিমারীতে সারা দেশ এমনিতেই নাকাল। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ডেঙ্গুর প্রভাব। কিন্তু এসব নিয়ে নগর প্রশাসনের কর্তাদের কোন মাথাব্যাথা নেই। এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকায় প্রতিদিনই গড়ে ৫শ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা আজ জীবন নিয়ে বড়ই ঝুঁকিতে। আমরা এর প্রতিকার চাই।

তারা বলেন, নগরকর্তারা দেখেও না দেখার ভান করছে। আমাদের জীবন নিয়ে খেলা খেলছে। আমরা বারবার নগর প্রশাসনের কাছে ধরনা দিয়েও এর কোন পদক্ষেপই দেখতে পাইনি। এরই মধ্যে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে ঢাকাবাসীকে বিপদে ফেলে দক্ষিণ সিটির মেয়র তাপস প্রমোদ ভ্রমণে বিদেশ গমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি জানাই।

বিক্ষোভকারীরা আরও বলেন, এই মেয়র উন্নয়নের নামে বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলির রাস্তা খনন করে ফেলে রাখছে। সে সকল রাস্তা দিয়ে চলাচল করতে যেমন কষ্টসাধ্য তেমনি এডিস মশা জন্মানোর অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই আজ আমারা রাস্তায় নেমেছি। ঢাকার ঐতিহ্যবহন করে পুরান ঢাকার সূত্রাপুর। সেই ঐতিহ্যবাহী এলাকায় মশার অত্যাচারে বসবাসই অনেক কষ্টকর। আমারা সূত্রাপুরবাসী নিরূপায় হয়ে আজ এই জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের জীবন বাঁচানোর আবেদন জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯