মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফের শুরু ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি

ফের শুরু ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি

অনুসন্ধান ২৪ ডেস্ক >> করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশের মানুষকে টিকাদানে উৎসাহিত করতে ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচি ফের শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি। ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের কীভাবে মডার্নার করোনা ভাইরাস টিকা দেয়া যায় সে বিষয়ে রবিবার সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। শনিবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষায় তেজগাঁওয়ের একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে রাজধানীতে ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, চার বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং-এর কম্প্রেহেনসিভ (লাইসেন্সিং/প্রি-রেজিস্ট্রেশন) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আজ রাজধানীর ছয় কেন্দ্রে সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত। পরীক্ষায় মোট ১৫ হাজার ৬৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

স্কুল-কলেজে খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, এমন সিদ্ধান্ত নতুন করে ঝুঁকি তৈরি করবে কিনা, এ প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আমি এককভাবে এ মুহূর্তে কিছু বলতে পারবো না।

আগামীকাল (রবিবার) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা আলোচনা করে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ কীভাবে তৈরি করে স্কুল-কলেজ খোলা যায়, সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ ছয় কেন্দ্রের মধ্যে ইডেন মহিলা কলেজ আজিমপুর কেন্দ্রে ডিপ্লোমা ইন নার্সিং-এর ৪ হাজার ১৫৩ জন, তেজগাঁও সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ১ হাজার ১৪১ জন, তেজগাঁও সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে ২ হাজার জন, সরকারি বিজ্ঞান কলেজে ১ হাজার ৩০০ জন, হাবিবুল্লাহ বাহার কলেজ ও শান্তিনগরে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ১ হাজার ৪৯৩ জন, বিএসসি ইন নার্সিং (চার বছর)-এ ১ হাজার ৩২৫ জন এবং পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং-এর ৪ জন এবং ঢাকা কলেজে ডিপ্লোমা ইন নার্সিং-এর ৩ হাজার ২২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯