বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাপানের প্রধানমন্ত্রী সুগার পদ ছাড়ছেন

জাপানের প্রধানমন্ত্রী সুগার পদ ছাড়ছেন

অনুসন্ধান ২৪ অনলাইন নিউজ >> আসন্ন দলীয় নির্বাচকে সামনে রেখে স্থানীয় সময় শুক্রবার টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। চলতি মাসের শেষের দিকে সুগার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচন করা হবে; ওই নির্বাচনেও তিনি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী সুগার পদত্যাগের সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন দলের সেক্রেটারি জেনারেল তোশিহিরো নিকাই। তিনি বলেন, আমি খুব বিস্মিত হয়েছি। তবে আমার মনে হয় তিনি গভীরভাবে ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

প্রধানমন্ত্রী সুগা বলেন, এক বছর আগে আমি যখন ক্ষমতা গ্রহণ করেছি তখন থেকেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ আমার কাজের কেন্দ্রে পরিণত হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনের ক্যাম্পেইন একসঙ্গে সম্ভব নয়। আমি একটি বিষয়কে বেছে নিচ্ছি।

২৯ সেপ্টেম্বর ক্ষমতাসীন এলডিপির যিনি নেতা নির্বাচিত হবেন তিনিই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। কারণ পার্লামেন্টের নিম্নকক্ষে দলটির সংখ্যাগরিষ্ঠতা রয়েছ। আগামী ১৭ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

গত বছরের সেপ্টেম্বরে স্বাস্থ্যজনিত কারণে শিনজো অ্যাবে জাপানের প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। এরপর প্রধানমন্ত্রী হন সুগা। তবে সম্প্রতি করোনা পরিস্থিতিতে সুগার জনপ্রিয়তা অনেকটাই কমে এসেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯