বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পঞ্চগড়ে হিল্লা বিয়ের ফতোয়ায় দুই মাতবর কারাগারে

পঞ্চগড়ে হিল্লা বিয়ের ফতোয়ায় দুই মাতবর কারাগারে

অনুসন্ধান ২৪ অনলাইন নিউজ >> পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় হিল্লা বিয়ের ফতোয়া দিয়ে এক দম্পতিকে ‘একঘরে’ করে রাখার ঘটনায় দুই মাতবরকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে দেবীগঞ্জ আমলী আদালতের বিচারক এম এম মাহাবুব ইসলাম এ নির্দেশ দেন।

পুলিশ জানায়, ৩০ আগস্ট দিনগত রাতে অভিযান চালিয়ে সহিদ আলী ও আমির চাঁনকে গ্রেফতার করা হয়। পরদিন দুপুরে তাদের দেবীগঞ্জ আমলী আদালতে হাজির করা হলে বিচারক এম এম মাহবুব ইসলাম জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সহিদ আলী ও আমির চাঁন। তারা উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের ছলিমনগর এলাকার ছমির আলীর ছেলে।

এর আগে ২২ আগস্ট পুলিশের তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ফতোয়া দেওয়া ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, দিনমজুর আয়নাল ও জামিরনের ৩৫ বছরের সংসার। তাদের চার সন্তানের মধ্যে দুই মেয়ে ও এক ছেলেকে বিয়ে দিয়েছেন। চলতি বছরের ১৮ এপ্রিল ওই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ সময় রাগের মাথায় স্ত্রীকে তিন তালাকের ঘোষণা দেন আয়নাল। বিষয়টি স্থানীয় গ্রাম্য মাতবরদের কানে পৌঁছাতেই শুরু হয় বিপত্তি। তারা জামিরনকে হিল্লা বিয়ে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় ওই দম্পতিকে প্রায় চার মাস ‘একঘরে’ করে রাখেন মাতবরেরা।

বিষয়টি নজরে এলে ২২ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। পরে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ ঘটনায় সমাজপতি শাহাজাহান আলী, মুফতি আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, আমির চাঁন, শহীদ, ছোরমান আলী, জুল হক, মোস্তফা ও রাসেলসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯