শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
আজিজুর রহমান >> শ্রী কৃষ্ণের ৫২৪৭তম আর্বিভাব তিথি উপলক্ষে কেশবপুরে দেশ ও জাতির মঙ্গল কামনায় আলোচনা সভা এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরে যশোর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
যশোর জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক চৈতি মহলদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মণিরামপুর-কেশবপুর সার্কেল) আশেক সুজা মামুন, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সরকার। আলোচনার পর দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়।