শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> দেশে একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার (৩০ আগস্ট) বিকেলে নিয়মিত এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৩৩ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ২১৩ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২০ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ১৫০ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ১ হাজার ৪ জন ও ঢাকার বাইরে ১৪৬ জন রোগী ভর্তি আছেন।
চলতি বছর ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯০ জন। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৮৯৫ জন।
এদিকে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪২ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়।