রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশালে জাতীয় কল সেন্টার ৩৩৩-এ কল করে সোমবার খাদ্য সহায়তা চাওয়া ১০০০ ব্যক্তিকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল অব. জাহিদ ফারুক শামীম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, যা বাস্তবায়নে তার সুযোগ্য কণ্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের অভাবগ্রস্থ -দুঃখী মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের আয়োজনে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মোঃ শাহাবুদ্দিন খান বিপি এম (বার) পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, এস এম আক্তারুজ্জামান ডিআইজি বরিশাল রেঞ্জ, মোঃ আব্দুর রাজ্জাক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), জামিল হাসান অধিনায়ক র্রাব ৮ বরিশাল, মোঃ মারুফ হোসেন পিপি পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাভোকেট মাহাবুবুর রহমান মধুসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।