বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নারায়ণগঞ্জে টাকার বিছনায় ঘুমিয়ে আছেন এসআই

নারায়ণগঞ্জে টাকার বিছনায় ঘুমিয়ে আছেন এসআই

নিজস্ব প্রতিনিধি :: গাড়িতে ঘুমে আচ্ছন্ন নারায়ণগঞ্জের ডিবি পুলিশের এক কর্মকর্তা। পাশে ফাইল ও ওয়াকিটকি। তার পিঠের নিচে উঁকি দিয়ে বের হয়ে আছে বেশ কিছু টাকার বান্ডিল। সেই টাকার বান্ডিলের ওপর আয়েশি ঘুমে আচ্ছন্ন পুলিশ কর্তা। এমনই এক ছবি সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ছবির সেই পুলিশ কর্মকর্তা হলেন নারায়ণগঞ্জ পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত উপ-পরির্শক (এসআই) মো. আরিফ। ছবিটি নিয়ে সাধারণ মানুষদের মনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার রাত থেকে সিদ্ধিরগঞ্জ ও এর আশেপাশের এলাকায় দায়িত্ব পালন করেন এসআই আরিফসহ এক দল ডিবি পুলিশ। আজ সকালে সিদ্ধিরগঞ্জে তাদের ব্যবহৃত একটি গাড়ি রাস্তার পাশে পার্কিং করা ছিল। ওইসময় একাধিক ব্যক্তি গাড়ির ভেতরের কয়েকটি ছবি তোলেন। এ সময় দেখা যায় এসআই আরিফ বিপুল পরিমাণ টাকার ওপর ঘুমিয়ে ছিলেন। এই টাকাগুলো বান্ডিল আকারে দেখা যায়। ১০০, ৫০০, এক হাজার টাকার নোটের বেশ কয়েকটি বান্ডিল ছিল সেখানে। তবে বান্ডিলগুলোতে মোট কত টাকা ছিল তা জানা যায়নি।

এ বিষয়ে এসআই আরিফ বলেন, ‘ভাইরাল হওয়া ছবিটা আজকের নয়। ছবিগুলো আজ থেকে ৫/৬ মাস আগের। আর টাকাগুলো আমার মায়ের চিকিৎসার জন্য এক বন্ধুর কাছ থেকে ধার নিয়েছিলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯