বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিদেশে সুনামের পাশাপাশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে প্রবাসীদের : নাজমুল হক

বিদেশে সুনামের পাশাপাশি রেমিট্যান্স পাঠিয়ে দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে প্রবাসীদের : নাজমুল হক

মোহাম্মদ ফিরোজ >> “বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি যে স্বপ্ন দেখতেন সেটা পুরণ হলেই তার আত্মা শান্তি পাবে” বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তথা দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৬শে আগস্ট বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় শরাপিয়া জাফর রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত জেদ্দার আওয়ামী ফোরাম ১১ সংগঠনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

জাতির পিতা ও ১৫ আগস্টের সব শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কনসাল জেনারেল আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছেন।’

তিনি বিদেশের মাটিতে বাংলাদেশের সুনামের পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর মাধ্যমে প্রবাসীদের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে আসার অনুরোধ জানান।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দার সভাপতি হোসেন মোঃ নাহিদ এর সভাপতিত্বে ও মোহাম্মদ মুসা খান ও মনির পাটোয়ারীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর জাহিদ হাসান, কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুল, নবীন লীগ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শেখ ওয়াদুদ করিম, বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হাজী সিদ্দিক সরকার, শেখ আতাউর রহমান মুকুল।

এতে বক্তব্য রাখেন: নাজমুল শাহাদাত সুমন, ইঞ্জিনিয়ার এমদাদ, সরোয়ার মোল্লা, বাদল দেওয়ান, মমিনুল ইসলাম পাপন

এসময় আরো উপস্থিত ছিলেন: শেখ শাহীন, বদরুজ্জামান, কাশেম মজুমদার, মেজবাহউদ্দিন সহ আওয়ামী ফোরাম ১১ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে ১৫ই আগস্টের শাহাদাৎ বরণ কারি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯