শনিবার, ২৫ Jul ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
হোসেন্দী ইউনিয়নে জাতীয় শোকের মাসে বঙ্গবন্ধুর ও তার পরিবারের রুহের মাগফেরাতের জন্য দোয়ার আয়োজন

হোসেন্দী ইউনিয়নে জাতীয় শোকের মাসে বঙ্গবন্ধুর ও তার পরিবারের রুহের মাগফেরাতের জন্য দোয়ার আয়োজন

গজারিয়া প্রতিনিধি >> মুন্সীগন্জের গজারিয়ায় উপজেলা হোসেন্দী ইউনিয়নে জাতীয় শোকের মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত জন্য দোয়ার আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক,উপজেলা আওয়ামী লীগ নেতা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদ প্রার্থী হাজী মোঃআক্তার হোসেন।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর হোসেন্দী ইউনিয়নে১২টি মসজিদে জাতীয় শোকের মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত জন্য দোয়ার আয়োজন করা হয়। এসময় আগষ্ট মাসে বঙ্গবন্ধু পরিবারের যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। বঙ্গবন্ধুর পরিবারের যারা জীবিত আছেন তাদের দীর্ঘয়ায়ু কামনা করেন।

এই শোকের মাসে হাজী মোঃআক্তার হোসেন বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত জন্য বিভিন্ন দিনে গনভোজ,বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান, মসজিদে মসজিদে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন।

এছারাও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন,মুন্সীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ফরসাল বিপ্লব এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাঃসম্পাদক উপজেলা আওয়ামী যুবলীগ নেতা হাজী শাহপরান,হোসেন্দী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাঃসম্পাদক হাজী মাহাবুব হোসেন,হোসেন্দী ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সাঃসম্পাদক সৈকত হোসেন বাবু।

দোয়া পরিচালনা করেন লঘুরচর বাইতুল জান্নাত জামে মসজিদ এর ঈমাম মাওনালা নেছার উদ্দীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯