সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ১১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ১১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ব্রাহ্মণবাড়িয়ায় বালুবোঝাই ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এরই মধ্যে ১১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।

শুক্রবার (২৭ আগস্ট) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের লাশ উদ্ধার করেছে। এরমধ্যে ছয়জন নারী ও দুই শিশু রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। ঢাকা থেকে ডুবুরিদল পাঠানো হয়েছে।

আঁখি নামের এক নারী যাত্রী বলেন, ৭০ জন যাত্রী নিয়ে বিজয়নগরের চম্পকনগর থেকে বিকাল সাড়ে ৪টায় ছেড়ে আসে নৌকাটি। নৌকায় আমিসহ আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি ছিলাম। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। আমি সাঁতরে কূলে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ির সন্ধান পাইনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯