বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বোমা হামলায় নিহত ১১০ জন

আফগানিস্তানের কাবুলে ভয়াবহ বোমা হামলায় নিহত ১১০ জন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সেনা প্রত্যাহার ও দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের সরিয়ে নেওয়ার অভিযান শেষ ধাপে পৌঁছেছে।

বিবিসির খবরে বলা হয়, ৩১ আগস্ট বেধে দেওয়া সময়সীমা অনুযায়ী শুক্রবার শেষ ধাপের উদ্ধার অভিযান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সাম্প্রতিকালের সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে কাবুলে। আল জাজিরার জানিয়েছে, কাবুল বিমানবন্দরের একটি ফটকের বাইরে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা ১১০-এ পৌঁছেছে। নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এতে আহত হয়েছেন দেড়শ’র বেশি মানুষ।

বিবিসির খবরে বলা হয়, বিমানবন্দরের কাছে ওই ঘটনাস্থলটি পাহারা দিচ্ছেন তালেবান সদস্যরা। সেখানে ছেঁড়া কাপড়, ব্যাগ এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা গেছে। যেখানে বৃহস্পতিবার বিকেলেও বহু মানুষের সমাগম ছিল, শুক্রবার সেই স্থানটিতে নিরাপত্তা বাহিনীর দু’এক সদস্য ছাড়া কাউকে দেখা যায়নি।

পেন্টাগন জানিয়েছে, আহতদের মধ্যে ১৮ মার্কিন সেনাও রয়েছেন। আত্মঘাতি এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএসকেপি (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স)।

হামলার জেরে আফগানিস্তান জুড়ে শোকের আবহ বিরাজ করছে। টেলিভিশন ফুটেজে দেখা যায়, কাবুলের একটি মেঝেতে সারি সারি লাশ পড়ে আছে; স্বজন হারাদের কান্না আর হাহাকার ছড়িয়ে পড়ছে বাতাসে। অবশ্য কাবুলের নিয়ন্ত্রণ হাতে নেয়া তালেবান এ হামলার নিন্দা জানিয়েছে।

এর আগে নিহতের সংখ্যা ১০৩ উল্লেখ করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নিহতদের মধ্যে অন্তত ৯০ জন আফগান রয়েছেন। বাকি ১৩ জন মার্কিন সেনা। ভয়াবহ এ হামলার কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, হামলাকারীদের খুঁজে বের করা হবে এবং তাদের পাওনা বুঝিয়ে দেয়া হবে। এ হামলার জেরে কাবুল থেকে সরিয়ে নেয়ার অভিযান ব্যাহত হবে না বলেও জানান তিনি। তালেবানরা বলছে, হামলায় নিহতদের মধ্যে তাদের অন্তত ২৮ সদস্য রয়েছেন।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর পর থেকেই বিমানবন্দরের দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের ঢল নামে। হাজার হাজার আফগান বিমানবন্দর ও এর আশপাশে জড়ো হতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় বিমানবন্দরের নিয়ন্ত্রণে থাকা যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। এ প্রেক্ষাপটে আইএসের হামলার সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। কিন্তু তাতেও দেশত্যাগী আফগানদের ভিড় কমেনি বিমানবন্দর থেকে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, প্রথম বোমাটি বিস্ফোরিত হয়েছিল বিমানবন্দরের আবি ফটকে। এর কাছেই বিমানবন্দরের বাইরে একটি হোটেলের সামনে অপর বিস্ফোরণটি ঘটে।

২০১১ সালের পর বিস্ফোরণে মার্কিন বাহিনীতে এতো বেশি প্রাণহানীর ঘটনা আর ঘটেনি। আগামী ৩১ আগস্ট আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী। এর ঠিক পাঁচদিন আগেই এ হামলার ঘটনা ঘটলো।

মার্কিন সামরিক কর্মকর্তারা এ ধরনের আরও হামলার শঙ্কা প্রকাশ করছেন। এ কারণে কাবুল বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। তবে জো বাইডেন বলছেন, হামলার জেরে উদ্ধার অভিযান বন্ধ রাখবেন না তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯