মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে গ্রেনেড হামলা ঘটনা-রাষ্ট্রীয় সন্ত্রাস: হানিফ

আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে গ্রেনেড হামলা ঘটনা-রাষ্ট্রীয় সন্ত্রাস: হানিফ

হাকিকুল ইসলাম >> গত ২৪ আগস্ট মঙ্গলবার গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী, নারী জাগরণের অগ্রদূত বেগম আইভি রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বেগম আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা এম এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। আইভি রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির সদস্য সচিব লায়ন মশিউর আহমেদের পরিচালনায় আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রিদ,কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বিশেষ অতিথি ছিলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিনু, আইভি রহমান পরিষদের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান খোকা, রোকনউদ্দিন পাঠান, যুবলীগের কেন্দ্রীয় সদস্য মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু দুঃস্হ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব হোসেন, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের ঢাকা মহানগর সভাপতি নুরুজ্জামান ভুট্টো, অন্তরা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সন্ত্রাসের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা ঘটনা ছিল- রাষ্ট্রীয় সন্ত্রাস। তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের মদদে গ্রেনেড হামলার উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ জাতীয় নেতৃবৃন্দ কে হত্যা করা।

তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সন্ত্রাসের ঘট ফাদার খ্যাত তারেক জিয়ার পরিকল্পনায় গ্রেনেড হামলা করে আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমান সহ অন্যান্য নেতা কর্মীদের হত্যা করা হয়েছে। গ্রেনেড হামলার প্রকৃত ঘটনাকে ধামাচাপা দিতে তারাই জজ মিয়া নাটক সাঁজিয়েছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে। ঘটনায় জরিতের চিহ্নিত করে আদালতে সাজার রায় হয়েছে- শীঘ্রই অপরাধীদের শাস্তি কার্যকর হবে- মাহবুব উল আলম হানিফ এমপি আশা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯