রবিবার, ২৬ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
‘কালোর চেয়েও কালো’ নতুন গাড়ি বিএমডব্লিউর

‘কালোর চেয়েও কালো’ নতুন গাড়ি বিএমডব্লিউর

অনলাইন ডেক্স::

গাড়ি প্রেমীদের চমকে দিতে বিএমডব্লিউ এবার এমন একটি গাড়ি তৈরি করছে যার রং ‘কালোর চেয়েও কালো’। এক্সসিক্স নামের এই বিশেষ মডেলটি বিএমডব্লিউ ফ্রাঙ্কফুর্ট মোটর শোতে দর্শনার্থীদের সামনে উন্মুক্ত করবে বলে জানা গেছে।

সিএনএন এক প্রতিবেদনে বলছে, এক্সসিক্সকে ‘কালোর চেয়ে কালো’ দেখানোর জন্য বিএমডব্লিউ গাড়িটিতে ‘ভন্টব্লাক ভিবিএক্সটু’ নামে বিশেষ পদার্থের প্রলেপ দিয়েছে। এটির উৎপত্তি ‘ভন্টব্লাক’ নামের পদার্থ থেকে। ভন্টব্লাক আলোর ৯৯ শতাংশ শুষে নেয়। এ জন্য এটি বর্তমানে পৃথিবীর অন্যতম কালো রঞ্জক পদার্থ হিসেবে পরিচিত। তবে ‘ভন্টব্লাক ভিবিএক্সটু’ ‘ভন্টব্লাক’ থেকে কিছুটা ভিন্ন। কারণ ভন্টব্লাকের মতোই কালো হলেও, ভন্টব্লাক ভিবিএক্সটুতে সব কোণ থেকে সমানভাবে আলোর প্রতিফলন ঘটে। আর এই গুনের জন্যই ভন্টব্লাক ভিবিএক্সটু প্রাত্যহিক জীবনে বেশি ব্যবহার উপযোগী।

সত্যিই আকর্ষণীয় এই এক্সসিক্স মডেলটি। ছবি: বিএমডব্লিউএক্স-সিক্সের নকশা করেছেন হুসেন আল-আত্তর। তিনি বলেন, ভন্টব্লাক ভিবিএক্সটু ডিজাইনারদের নতুনভাবে ভাবাবে। আগামী ১২ থেকে ২২ নভেম্বর ফ্রাঙ্কফুর্ট মোটর শোতে বিএমডব্লিউ ভন্টব্লাক এক্সসিক্স মডেলটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।

যুক্তরাজ্যের সারে ন্যানোসিস্টেমস প্রতিষ্ঠাতা বেন জেনসেন ২০১৪ সালে ভন্টব্লাকের আবিষ্কার করে। নক্ষত্র ও তারকারাজিকে দেখার জন্য মহাকাশে পাঠানো বিভিন্ন যন্ত্রের গায়ে প্রলেপ দিতে ভন্টব্লাক ব্যবহার করা হয়। জেনসেন বলেন, গাড়িতে ভন্টব্লাব ব্যবহারের চিন্তা প্রথমে তিনি মেনে নিতে পারেননি। তবে বিএমডব্লিউ এক্সসিক্স মডেলে এই রং বেশ ভালোই দেখাচ্ছে।

ভন্টব্লাক ভিবিএক্সটু বর্তমানে স্বয়ংক্রিয় গাড়ির সেন্সর যন্ত্রাংশে বেশি ব্যবহার হচ্ছে। কারণ এতে ওই সব যন্ত্রাংশ সূর্যের আলোয় কম ক্ষতিগ্রস্ত হয় একই সঙ্গে কার্যক্ষমতা বাড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯