বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটিসহ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় হেনরি

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটিসহ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় হেনরি

যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি >> যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিসহ পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় ‘হেনরি’। এই কারণে দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে নিউ ইংল্যান্ড এলাকায় আঘাত হানতে যাওয়া এটি প্রথম ঘূর্ণিঝড়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আটলান্টিকে সৃষ্ট এই ঝড় রবিবার আঘাত হানতে পারে। ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে। আকস্মিক বন্যা ও জলোচ্ছাস দেখা দিতে পারে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, শুক্রবার রাত কিংবা শনিবার হেনরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলেছেন কর্মকর্তারা।

ম্যাসাচুসেটস গভর্নর চার্লি বেকারের কার্যালয় থেকে বলা হয়, সকল বাসিন্দাকে ঝড়ের জন্য প্রস্ততি নিতে বলা হয়েছে। তাদের স্থানীয় আবহাওয়া বার্তার দিকে নজর রাখতেও বলা হয়েছে। এই রাজ্যে পার্ক ও সৈকতসমূহ শনিবার থেকে সোমবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে তীব্র ঝড়ো বাতাসের কারণে প্রায় তিন লাখ লোককে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকা লাগতে পারে বলে গভর্নরের কার্যালয় থেকে বলা হয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়, ঘণ্টায় ৭০ মাইল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় নিউইয়র্ক ও পাশের নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যাবে এবং এ সময় কিছু এলাকায় ২৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

হারিকেন সেন্টার আরো বলছে, যে গতিতে ঝড়টি ধেয়ে আসছে শেষ পর্যন্ত তা অব্যাহত থাকলে গত ৩০ বছরের মধ্যে এটি হবে নিউ ইংল্যান্ডে আঘাত হানা প্রথম হারিকেন। হারিকেন বব ১৯৯১ সালে সর্বশেষ নিউ ইংল্যান্ডে আঘাত হানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯