মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
কেশবপুর প্রতিনিধি >> কেশবপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর ছাত্রলীগ নেতা তাজিম হাসান খানের উদ্যোগে উপজেলার মধ্যকুল সিদ্দিকিয়া হাফিজিয়া এতিমখানায় ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা তাজিম হাসান খান, রাজু আহমেদ, মোহাম্মদ সিয়াম, রাকিব হোসেন, আজহারুল ইসলাম, রাকিবুল ইসলাম, লিমন হোসেন, হযরত আলী, তানভীর হোসেন, কবিরুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া।