সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। ২০১২ সালে করা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদককে পুনরায় ঘোষনা করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন গোপনীয় নাটকীয়ভাবে এই কমিটি ঘোষনা করে বলেও অভিযোগ ওঠেছে। পূর্ব থেকেই সিধান্ত নেয়া কমিটি শুধু ঘোষনা বাকি ছিল বলে অভিযোগ করেছে পদবঞ্চিতরা। তারা বলছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পূর্বের কমিটি বহাল রাখার চক্রান্ত করে আসছিল। আজ সেই চক্রান্তকে তিনি বাস্তব রুপে পরিণতি করেছে। এতে করে আওয়ামীলীগের পদবঞ্চিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
গতকাল বিকেল সাড়ে ৩টায় বরিশাল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১নং ওয়ার্ড কমিটি গঠন ও সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক হাফিজ আহম্মেদ, সহ সভাপতি খলিলুর রহমান মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক আবুল কালাম হাওলাদার, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী খান, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাঝি।
সম্মেলনের আলোচনা সভায় উপস্থিত বক্তারা বারবার বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যারা বহিরাগত, যারা বিএনপি, জামায়াত ও অনান্যদল থেকে আওয়ামীলীগে যোগদান করেছে তারা আওয়ামীলীগের কমিটিতে স্থান পাবেনা।
পরে কমিটি ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা পূর্বে ২০১২ সালে গঠিত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস আলী খান, সাধারন সম্পাদক ইয়াকুব আলী মাঝিকেই পুনরায় সভাপতি সম্পাদক নির্বাচিত করেন।
এসময় ১নং ওয়ার্ডে সভাপতি পদ প্রার্থী ছিলেন সুমন হোসেন শরীফ। তিনি দির্ঘ দিন যাবৎ ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য পদে রয়েছেন। দলের ত্যাগী নেতা হওয়ায় তিনি এবছর সভাপতি প্রার্থী ছিলেন। অথচ উপস্থিত কতিপয় ব্যাক্তির প্রস্তাবে পূর্বের করা কমিটির সভাপতি সম্পাদককে নির্বাচিত করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি।
ঘটনাস্থল সুত্রে জানাগেছে, ১নং ওয়ার্ডে সভাপতি পদ প্রার্থী সুমন হোসেন শরীফ এর পক্ষে সত্তার হাওলাদার তার নাম প্রস্তাব করেন। কিন্তু সত্তার শরীফ তিন বার নাম প্রস্তাব করলেও তা কর্নপাত না করে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান জয়নাল আবেদীন গুটি কয়েক লোকের কথায় একতরফা ভাবে পূর্বের কমিটির সভাপতি সম্পাদককেই পুনরায় নির্বাচিত করেন।
এতকতরফা ভাবে কমিটি গঠন করার ঘটনায় স্থানীয়রা আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান জয়নাল আবেদী কে অবরুদ্ধ করলে তিনি উপস্থিত ব্যাক্তিদের লাঞ্চিত করেন। পরে স্থানীয় আওয়ামীলীগ কর্মিদের তোপের মুখে পরে তিনি সেখান থেকে চলেযান।
এবিষয়ে মাধবপাশা ইউনিয় আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং সাধারন সম্পাদকের সাথে আলাপ করতে গেলে তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এবিষয়ে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী সুমন হোসেন শরীফ বলেন, নতুনদের সুযোগ না দিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠনের পূর্বে নাম প্রস্তাবের যে বিষয় ছিল সেখানে আমার নাম প্রস্তাব করতে দেয়া হয়নি। বরং বার বার বাধা প্রদান করা হয়েছে। স্থানীয় কিছু লোকের কথায় একতরফা ভাবে কমিটি গঠন করা হয়েছে।