বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসমাইল সাবরি মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন

ইসমাইল সাবরি মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি >> মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দেশটির সাবেক উপ প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবই। চলতি সপ্তাহের শুরুতে ভেঙে যাওয়া একই জোট থেকে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তিনি পরবর্তী সরকার গঠনে প্রস্তুত বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

গত সোমবার মহিউদ্দিন ইয়াসিন মালয় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং স্বীকার করেছেন যে তিনি তার জোট থেকে সমর্থন হারিয়েছেন।

দ্য স্টার এবং অন্যান্য মিডিয়ার খবরে বলা হয়, ইসমাইল সাবরি ২২২ আসনের পার্লামেন্টের ১১৪ জন সাংসদের সমর্থন নিয়ে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছেন।

সাংবিধানিক রাজা বাদশাহ আল-সুলতান আবদুল্লাহ চান, যে কোনো নতুন প্রধানমন্ত্রীকে পার্লামেন্টের আস্থা ভোটের মুখোমুখি করতে হবে। যাতে তার সমর্থন সম্পর্কে তথ্য পাওয়া যায়।

ইউএমএনওর আইনপ্রণেতা আহমেদ মাসলান টুইটারে বলেছেন, ইসমাইল সাবরিকে সমর্থনকারী আইনপ্রণেতাদের সমর্থন যাচাইয়ের জন্য বৃহস্পতিবার বাদশাহর সঙ্গে দেখা করতে বলা হয়েছিল।

তিনি আরও বলেন, মুহিউদ্দিনের জোটে থাকা একই রাজনৈতিক দলের সাংসদরাও রয়েছেন।

বিরোধী আইনপ্রণেতা ওং কিয়ান মিং টুইটারে বলেছেন, বিরোধী দল, যা মূলত আনোয়ার ইব্রাহিমকে সমর্থন করে। তাদের প্রাসাদে আমন্ত্রণ জানানো হয়নি। রাজা শুক্রবার দেশের মালয় শাসকদের সাথে সাক্ষাতের কথা রয়েছে। তার পরেই নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে সারাক্ষণ চাপে ছিলেন তিনি।

সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায়। তার দলের কয়েকজন আইনপ্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশনে যোগ দেয়।

এ ছাড়া করোনা মহামারি মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে রয়েছে। গত জুলাইয়ের শেষে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয়, এর জেরে গত ৪ আগস্ট এক টেলিভিশন ভাষণে মুহিউদ্দিন ইয়াসিন ঘোষণা করেন, পার্লামেন্টের সদস্যরা তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত কি না, যাচাই করতে আগামী সেপ্টেম্বরে দেওয়ান রাকাইতে আস্থাভোট চান তিনি।

আগামী সেপ্টেম্বরে পার্লামেন্টে আস্থা ভোটের কথা থাকলেও এর আগেই পদত্যাগ করলেন মুহিউদ্দিন ইয়াসিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯