বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার তালেবান যোদ্ধাদের তল্লাশি: ভারতীয় দূতাবাসে

এবার তালেবান যোদ্ধাদের তল্লাশি: ভারতীয় দূতাবাসে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আফগানিস্তানের পরিস্থিতি দিন দিন পুরোপুরি তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। আর এতে করে বিশ্বের কয়েকটি দেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। গনি সরকারের বিদায়ে সবচেয়ে উদ্বিগ্ন দেশগুলোর একটি ছিল ভারত। তালেবান ক্ষমতার কেন্দ্রে চলে আসার পর দু’দিনের মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে আফগানিস্তান। আর এবার দেশটিতে অবস্থিত ভারতীয় দুই দূতাবাসে তল্লাশি চালিয়েছে তালেবান। শুক্রবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বুধবার কাবুলের পর আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতে অবস্থিত ভারতীয় দূতাবাসে তল্লাশি চালায় তালেবান যোদ্ধারা। দূতাবাস দু’টি বন্ধ থাকলেও সেখানে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। ভেতরে প্রবেশ করে আলমারি খুলে বিভিন্ন গোপন নথিপত্রের খোঁজ করা হয়।

এদিকে তল্লাশি চালানোর পাশাপাশি ভারতীয় ওই দুই দূতাবাসের বাইরে রাখা গাড়িও দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এছাড়া রাজধানী কাবুলে বাড়ি বাড়ি তল্লাশি অভিযানে নেমেছে তালেবান। সেখানে মূলত আফগান গোয়েন্দা সংস্থা এনডিএস’র কর্মীদের খোঁজ করেছে তারা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কান্দাহার ও হেরাতের ভারতীয় দূতাবাসে তালেবান যোদ্ধাদের তল্লাশির খবর পাওয়া গেলেও জালালাবাদ ও কাবুল শহরে অবস্থিত দূতাবাসের পরিস্থিতি কি, তা এখনও জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯