বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফগান নাগরিকদের খোঁজে বাড়ি বাড়ি তালেবান: জাতিসংঘ

আফগান নাগরিকদের খোঁজে বাড়ি বাড়ি তালেবান: জাতিসংঘ

অনুসন্ধান ২৪ ডেস্ক >> এবার তালেবান যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীকে সাহায্য করা আফগান নাগরিকদের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে। এর জন্য তাদের কাছে ‘অগ্রাধিকার তালিকা’ রয়েছে বলে দাবি করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির একটি পর্যালোচনা প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। গোপন প্রতিবেদনটি বেশ কিছু গণমাধ্যম দেখেছে উল্লেখ করে আল জাজিরা জানিয়েছে, তালেবান যোদ্ধারা তাদের তালিকাভুক্ত ব্যক্তিদের গ্রেফতার করতে চায়। এ ধরনের ‘ওয়ান্টেড’ লোকেরা নিজেরা ধরা না দিলে তাদের পরিবারের সদস্যদের গ্রেফতার করা হবে বলে হুমকি দিচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।

জাতিসংঘের জন্য প্রতিবেদনটি লিখেছে নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসেস। এর নির্বাহী পরিচালক ক্রিশ্চিয়ান নেলেম্যান বলেছেন, যারা নিজেরা ধরা দিতে অস্বীকার করছে, তাদের পরিবারকে টার্গেট করছে তালেবান এবং তাদের ‘শরিয়া আইন অনুসারে’ বিচার করে শাস্তি দিচ্ছে।

এছাড়া কাবুল বিমানবন্দরে যাওয়ার পথে রাজধানী ও জালালাবাদসহ বড় শহরগুলোতে চেকপয়েন্ট বসিয়ে লোকজনকে পরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, আমরা ধারণা করছি, অতীতে ন্যাটো বা মার্কিন বাহিনী এবং তাদের মিত্রদের সঙ্গে কাজ করেছে এমন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের নির্যাতন-মৃত্যুদণ্ডের মুখোমুখি করা হবে। এটি পশ্চিমা গোয়েন্দাদের পরিষেবা, তাদের নেটওয়ার্ক, পদ্ধতি এবং আগামীতে তালেবান, আইএস ও অন্যান্য সন্ত্রাসী হুমকি মোকাবিলার ক্ষমতাকে আরও বিপন্ন করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯