বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কানাডা ২০ হাজার আফগান শরণার্থী নেবে- হাকিকুল ইসলাম খোকন

কানাডা ২০ হাজার আফগান শরণার্থী নেবে- হাকিকুল ইসলাম খোকন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি >> তালেবান হামলায় চরম নিরপিত্তাহীনতায় থাকা ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে বলে ঘোষণা দিয়েছেন কানাডা। কানাডার অভিবাসনমন্ত্রী মার্কো মেনডিসিনো শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

নারীনেত্রী, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও নিপীড়নের শিকার সংখ্যালঘু সম্প্রদায়কে কানাডায় যাদের আশ্রয় দেওয়া হবে।

মার্কো মেনডিসিনো বলেন, আফগানিস্তানে কানাডা সরকারের হয়ে কাজ করেছেন—এমন দোভাষী, দূতাবাসের কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কানাডায় বসবাসের সুযোগ দেওয়ার পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার নতুন এ সিদ্ধান্ত নেওয়া হলো।

কবে থেকে এই নির্দেশ কার্যকর হবে, সে সম্পর্কে কিছু জানাননি তিনি। আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে মার্কো মেনডিসিনো বলেন, দিন দিন আফগানিস্তানের একের পর এক এলাকা দখলে নিচ্ছে তালেবান। এর জের ধরে দেশটির অনেক বাসিন্দার জীবন হুমকির মুখে পড়ছে।

মার্কো মেনডিসিনো বলেন, আফগানিস্তানে চলমান সহিংস পরিস্থিতিতে যারা ঝুঁকিতে রয়েছেন, তারাই আপাতত বসবাসের সুযোগ পাবেন।
আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তাকারী দেশটির দোভাষীসহ অন্য ব্যক্তিদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীদের যেসব আফগান সহায়তা করেছেন, পরিবারসহ তাদের সরিয়ে নেওয়া হবে বলে জানায় মার্কিন সরকার।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর দেশটিতে একের পর এক এলাকা দখল করছে তালেবান বাহিনী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯