বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার ভারত আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দেবে

এবার ভারত আফগান হিন্দু ও শিখদের আশ্রয় দেবে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আফগানিস্তানে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার পর নিজ নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশ। ভয় আতঙ্কে দেশ ছেড়েছেন অনেক আফগান নাগরিকও। যারা দেশে আছেন তাদের মধ্যেও দুঃশ্চিন্তা ভর করেছে। বিশেষ করে সবচেয়ে বেশি ভয়ে আছেন দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী।

নরেন্দ্র মোদী বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তানের সংখ্যালঘু হিন্দু ও শিখ সম্প্রদায়ের পাশে থাকবে ভারত। ভারত শুধু নিজ নাগরিকদের জানমাল রক্ষা করবে না, আফগান হিন্দু ও শিখ সম্প্রদায়ের জীবনের নিরাপত্তায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ব্যবস্থা নিতে বলেছেন মোদী।

আন্তর্জাতিক শক্তি সকলের নাগরিক অধিকার রক্ষার দাবি জানিয়েছে। এরই মধ্যে সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার করেছে প্রতিবেশি দেশ ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন আফগানিস্তানের হিন্দু ও শিখদের আশ্রয় দেবে তার সরকার। মঙ্গলবার মন্ত্রীসভার নিরাপত্তা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আগেরদিন ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আফগানিস্তানের শরণার্থী হিন্দু ও শিখ সম্প্রদায়কে আশ্রয় দেয়ার কথা বলা হলেও মোদী দেশটিতে নিরাপত্তা ঝুঁকিতে থাকা আফগান হিন্দু-শিখ নাগরিকদের আশ্রয় দেয়ার কথাও জানান।

গতকাল ভারতীয় বিমানে করে দেশে ফিরেছেন আফগানিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রুদ্রেন্দ্র ট্যান্ডন, দূতাবাস কর্মী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীদের ১৪০ জনের দল।

১৫ আগস্ট তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে তিনি উজবেকিস্তান নাকি তাজিকিস্তান গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পরে প্রেসিডেন্ট ভবন দখলে নেয় তালেবান যোদ্ধারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯