বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আফগানিস্তানের ২০ হাজার শরণার্থীকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য

আফগানিস্তানের ২০ হাজার শরণার্থীকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আফগানিস্তানের ২০ হাজার শরণার্থীকে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। এর মধ্যে প্রথম বছরেই পুনর্বাসন করা হবে ৫ হাজার আফগানকে। আর এতে অগ্রাধীকার পাবেন নারী, শিশু ও সংখ্যালঘুরা। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানদের হাতে কাবুল দখল হওয়ার পর জরুরিভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করা হয়। আফগানিস্তান পতনের বিষয়টি নিয়ে যেখানে আলোচনা করেন বৃটিশ এমপিরা। এরপরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

প্রীতি প্যাটেল জানান, যুক্তরাজ্যের হয়ে কাজ করা আফগানদের জন্য তার সরকার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। কাবুলে তাদের যুক্তরাজ্যের মিশনের হয়ে যারা কাজ করেছেন, তাদের মানবিক সংকট মোকাবেলায় সবকিছুই করা হবে।

এদিকে আফগান শরণার্থীদের পুনর্বাসনের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেটি পর্যাপ্ত নয় বলে সমালোচনা করছে বিরোধী দলগুলো। তারা মনে করে, এই প্রকল্পের আওতায় আরো অধিক সংখ্যক আফগানের পুনর্বাসন হওয়া উচিত।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রকল্পের আওতায় এসব আফগান শরণার্থী আশ্রয় দেবে যুক্তরাজ্য। পর্যায়ক্রমে যা ২০ হাজারে উন্নীত করা হবে। তবে কতদিনে এই সংখ্যক আফগানকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, তার কোনো সময়সীমা বেধে দেননি প্রীতি প্যাটেল। তবে তিনি বলেছেন, যুক্তরাজ্যের পক্ষে একার পক্ষে আফগানদের সহায়তা করা সম্ভব নয়। এ জন্য তিনি অন্য দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯