মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কুমিল্লার অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ মিলল পুকুরে

কুমিল্লার অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ মিলল পুকুরে

কুমিল্লার প্রতিবেদক :: কুমিল্লার লাকসামে মহসিমা আক্তার সুমি (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় গ্রামের বেড়িবাঁধ এলাকার আবদুল মুনাবের ছেলে মো. রাব্বির স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সুমি তার স্বামীর সঙ্গে বাবার বাড়ি দেবপুর থেকে শ্বশুর বাড়ি সিংজোড়ে আসেন। অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে পাশে না পেয়ে বাড়িতে এবং আশপাশে খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও না পেয়ে সকাল পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে পানিতে ডুবে থাকা ওই গৃহবধূর মৃতদেহের সন্ধান মেলে।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করে পুলিশ।

গৃহবধূর স্বামী রাব্বি জানান, প্রায় ৬ বছর আগে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার ঝলম (উত্তর) ইউনিয়নের দেবপুর গ্রামের রুহুল আমিনের মেয়ের সঙ্গে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। পারিবারিক জীবনে কখনো তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়নি। তাদের ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। চিকিৎসকের মতে ২/৩ দিন পর সন্তান প্রসবের কথা রয়েছে। কিভাবে কী ঘটে গেল বুঝতে পারছি না।

এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত গৃহবধূর মৃত্যুতে কোনো পক্ষের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯