মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> আগামী ১ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু হচ্ছে। সোমবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি মো .আবদুল হামিদ ১ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আহ্বান করেছেন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।