মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কেশবপুরে হনুমানের খাদ্যের জন্য পেয়ারা গাছ রোপণ

কেশবপুরে হনুমানের খাদ্যের জন্য পেয়ারা গাছ রোপণ

কেশবপুর প্রতিনিধি >> কেশবপুরের ঐতিহ্যবাহী বিরল প্রজাতির কালোমুখো হনুমানের খাদ্যের জন্য ১০০ পেয়ারা গাছ রোপণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে শহরের কুঠিবাড়ি শশ্মানের সামনে হরিহর নদের পাশ দিয়ে ওই গাছ রোপণ করা হয়।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে পেয়ারা গাছ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান, কুঠিবাড়ি শশ্মানের সভাপতি স্বপন মুখার্জি, সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা বুলু, কোষাধ্যক্ষ টিটু সাহা, সাংবাদিক নূরুল ইসলাম খান, চারুপীঠের সহ সাধারণ সম্পাদক অমিত সরকার, তন্ময় সরকার প্রমুখ। চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন, জীব বৈচিত্র্য রক্ষায় কেশবপুরের কালোমুখো হনুমানের খাদ্যের জন্য ফলন্ত পেয়েরা গাছ রোপণ করা হয়েছে।

এছাড়া ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের কার্যক্রম চলছে। প্রায় ৫০০ কালোমুখো হনুমানকে সম্প্রতি এক মাসব্যাপী কলা, রুটি ও বাদাম খেতে দেওয়া হয়। আগামীতে এ প্রজাতির প্রাণির জন্য আমড়া, আম, কলাসহ অন্যান্য বৃক্ষের চারাও রোপণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯