সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ময়মনসিংহে তিন উপজেলায় ৩ জনের মৃত্যু বজ্রপাতে

ময়মনসিংহে তিন উপজেলায় ৩ জনের মৃত্যু বজ্রপাতে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ময়মনসিংহের তিন উপজেলায় বজ্রপাতে দুই কিশোরসহ ৩ জনের মৃত্যু হয়েছে। ১১ আগস্ট বুধবার বিকেলে জেলার ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও ফুলপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, উপজেলার আশ্রবপুর গ্রামে কৃষি শ্রমিক আছির উদ্দিনের ছেলে রুবেল বাড়ির পাশেই বিলে আমন ধানের চারা রোপণ করতে যায়। সঙ্গে আরও দুই যুবকও ছিল। কিন্ত বৃষ্টি শুরু হলে অন্য দুই যুবক খেত থেকে ওঠে গেলেও রুবেল ধানের চারা লাগাতেই থাকে। হঠাৎ বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হয় রুবেল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, দুপুরে নান্দাইলের উলুুহাটি দক্ষিণপাড়া গ্রামের কিশোর রবিন মিয়া বাড়ির পাশে আরও একজনকে সঙ্গে নিয়ে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া নামের আরও একজন। তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য চিকিৎসাধীন আছেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের নারিকেলি গ্রামের চা দোকানি দেলোয়ার হোসেন জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। এ সময় কিছুদূর যেতেই বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯