মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সরকার অঙ্গীকারাবদ্ধ সবার জন্য টিকা নিশ্চিতে: খাদ্যমন্ত্রী

সরকার অঙ্গীকারাবদ্ধ সবার জন্য টিকা নিশ্চিতে: খাদ্যমন্ত্রী

অনুসন্ধান ২৪ ডেস্ক >> সারাদেশে টিকার কোনো অভাব হবে না জানিয়ে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পর্যায়ক্রমে সবার জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বেড়েছে। আর সে কারণে টিকাদান কেন্দ্রে ভিড়ও বেড়েছে। বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির’ সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মোকাবিলার এখন পর্যন্ত একমাত্র পথ। এ কারণে জনস্বার্থে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে করোনা নিয়ন্ত্রণ আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে। আর এই করোনা নিয়ন্ত্রণ তো এমনিতেই হয়নি, এটার পেছনে কাজ করতে হয়েছে। সমালোচনাকারীরা শুধু সমালোচনা করতে পারে, সমালোচনাকে ঊর্ধ্বে রেখে সঠিকভাবে কাজ করলে এর সফলতা হবে।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এটা না করলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।

সাধন চন্দ্র বলেন, ইতোমধ্যে দেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু হয়েছে। এখন জাতীয় পরিচয়পত্র দিয়েই টিকা নেওয়া যাবে। আগে নিবন্ধন করতে হতো। গ্রামের মানুষ নিবন্ধন করতে জানে না। সেক্ষেত্রে আমাদের দলের নেতাকর্মীরা নির্দেশ মাফিক জনগণকে নিবন্ধন কার্যক্রমে সহায়তা করেছে।

তিনি বলেন, টিকাদানের শুরুতে একটি মহল টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিল। এখন তারা অনেকেই টিকা নিচ্ছেন। এসময় টিকা নিয়ে জনসাধারণকে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯