সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৭ জন

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১৭ জন

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল বিভাগে এক দিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগে নতুন করে ৬৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালেই শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি ৩০৫ জন।

মৃতদের মধ্যে করোনা শনাক্ত হয়ে ১০ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মারা গেছেন। এর ম‌ধ্যে ৭ জন বরিশাল শের-ই-বাংলা মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসা নিচ্ছিলেন।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৬৩ জ‌নে দাঁড়িয়েছে। এ বিভা‌গে মোট ক‌রোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ হাজার ৩৫৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৬৬৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ৩০৫ জন, পটুয়াখালী‌তে ৯১ জন, ভোলায় ৯২ জন, পি‌রোজপু‌রে ৯৯ জন, বরগুনায় ৫৮ ও ঝালকা‌ঠি‌তে ২৪ জন। এর আগের দিন বিভাগে ৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সে হিসাবে শনাক্তের হার ৩৬ দশমিক ১৭ শতাংশ।

হাসপাতা‌লের ৩০০ শয্যার ক‌রোনা ইউ‌নি‌টে মঙ্গলবার সকাল পর্যন্ত ২১৫ জন ভ‌র্তি, যার ম‌ধ্যে ৬৯ জনের ক‌রোনা প‌জেটিভ।

গত ২৪ ঘণ্টায় এ ইউ‌নি‌টে ২৯ নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯