বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কেশবপুরে মালটা চাষে সফলতা পেয়েছেন খন্দকার শফি

কেশবপুরে মালটা চাষে সফলতা পেয়েছেন খন্দকার শফি

যশোর প্রতিনিধি >> কেশবপুরে মাল্টা চাষে সফল হয়েছে খন্দকার শফি। সাবেক ব্যাংকার খন্দকার শফি। গ্রামের বাড়ি কেশবপুরের ব্রহ্মকাটি গ্রামে। থাকেন ঢাকায়। করোনা শুরুর প্রথম দিকেই চলে আসেন গ্রামে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ঢাকায় ফেরেননি। সিদ্ধান্ত নেন মাল্টা চাষ করবেন। ৩ বিঘা জমিতে বারি ওয়ান /পয়সা মাল্টা চাষ শুরু করেন। মাল্টার পিছনে একটা ফুটো পয়সার দাগ আছে বলেই এর নাম বারি ওয়ান পয়সা মাল্টা। তার বাগানে ৫শত মাল্টা গাছ লাগানো আছে। বর্তমানে তার বাগানে লাগানো মাল্টা চাষ বাজারে বিক্রি শুরু হয়েছে। মাল্টা চাষ করে তিনি এখন সফল। গত ১ সপ্তাহে ১৫ মন মাল্টা বিক্রি করেছে। যার থেকে আয় হয়েছে ৬০ হাজার টাকা। প্রতিনিয়ত মাল্টা বিক্রি অব্যাহত রয়েছে।

সরোজমিন গিয়ে দেখা যায় খন্দকার শফি ও ১১ জন কৃষক মাল্টা বাগানের পরিচর্যায় ব্যস্ত রয়েছে। অনেকেই দেখতে এসে তার বাগান থেকে কিনে নিয়ে যাচ্ছেন তাজা ও ভেজালমুক্ত মাল্টা।মাল্টা বাগান দেখতে আসা সৈকত হোসেন বলেন, লোকমুখে খবর পেয়ে বাগান দেখতে এসে সদ্য উঠানো পাকা মাল্টা খেয়ে ভালো লাগায় বাড়ির জন্য ২ কেজি মাল্টা কিনেছি।

মাল্টা চাষী খন্দকার শফি বলেন, ৩ বিঘা জমিতে মাল্টা চাষ করেছি। প্রতিটা গাছেই ফলন ধরেছে। আর মাল্টাগুলো খেতেও সুস্বাদু। ইতিমধ্যে ১৫ মণ বিক্রি শুরু করেছি। আগামীতে বাগান বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।
উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রশীদ বলেন কৃষক খন্দকার শফি মাল্টা বাগান শুরুতেই পরামর্শ দিই। প্রথম ফলনে ব্যাপক সফলতা পেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯