মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরিস্থিতি বিবেচনায় আবার কঠোর লকডাউন দেওয়া হতে পারে: ওবায়দুল কাদের

পরিস্থিতি বিবেচনায় আবার কঠোর লকডাউন দেওয়া হতে পারে: ওবায়দুল কাদের

অনুসন্ধান ২৪ ডেস্ক >> করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যে চলমান কঠোর লকডাউন আগামী বুধবার শিথিলের ঘোষণা দিয়েছে সরকার। আজ সোমবার (০৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে মহাসড়কের পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে অফিস ও দোকান খোলা থাকবে। শতভাগ যাত্রী নিয়ে অর্ধেক গণপরিবহন চালু করা হবে। তবে মানুষের জীবন ও জীবিকার স্বার্থে লকডাউন শিথিল করা হলেও পরিস্থিতি বিবেচনায় আবার কঠোর লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘লকডাউনের ফলে সব কিছু স্তব্ধ হলে কিছু কিছু মানুষ রাস্তায় পড়ে যাবে। পর্যায়ক্রমে লকডাউন শিথিল করা হচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন দেওয়া হবে।’

প্রজ্ঞাপনে যে বিষয়টি এসেছে- সিদ্ধান্ত নেওয়ার আগে আলোচনা করে নেওয়া উচিত ছিল বলেও এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গণপরিবহন চালুর পর সড়কে বিশৃঙ্খলতা এড়াতে বিআরটিএর বিভিন্ন টিম সড়কে কাজ করবে। গণপরিবহনে যত সিট তত যাত্রী কিনা এটা দেখা হবে। অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা সেটাও দেখা হবে। যে ভাড়া আগে কার্যকর, সে ভাড়ায় চলবে। বর্ধিত ভাড়ায় আর চলবে না।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত সড়ক ভালোভাবে মেরামত করতে হবে। গাজীপুরের এ ভোগান্তি কেন। কেউ কারও দোষারোপ না করে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। গাজীপুরের রাস্তাকে ব্যবহার উপযোগী করে তুলতে হবে যাতে জনগণের ভোগান্তি না বাড়ে। সরকারের এত অর্থ খরচ অথচে সড়কে ও পরিবহনে আমরা শৃঙ্খলা আনতে পারলাম না। এ বিষয়গুলোতে নজরদারির মধ্যে আনতে হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রাস্তাগুলো টেকসই করতে হবে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে। যে সব ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করছে না তাদেরকে ব্ল্যাকলিস্টেড করতে হবে। তাদের কাজ পাওয়ার কোনো অধিকার নেই।’

করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ শুরু হলে গত ১ জুলাই থেকে এক সপ্তাহ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় তা বাড়িয়ে আরও এক সপ্তাহ করা হয়। তবে ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই থেকে কঠোর লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

একই প্রজ্ঞাপনে ২৩ তারিখ থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা ও ১১ আগস্ট থেকে লকডাউন শিথিলের ঘোষণা দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯