সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের মৃত্যু

বরিশাল বিভাগে ২৪ ঘন্টায় করোনায় ১৬ জনের মৃত্যু

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দুজন করোনা পজিটিভসহ ১৬ জনের মৃত্যু হয়।

আজ শুক্রবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৬ জনের করোনা শনাক্ত হয়।

এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন। যাদের মধ্যে ৩১ জন করোনা পজিটিভ। একই সময়ে ৩৬ জন করোনা ওয়ার্ডে ভর্তি হন। যাদের মধ্যে ৯ জন করোনা পজিটিভ। ৩০টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি ছিল ৬ হাজার ৫৮১ রোগী। এদের মধ্যে দুই হাজার ৩৮ জনের করোনা পজিটিভ ছিল। ছাড়পত্র নিয়েছেন ৫ হাজার ১২০ জন। এদের মধ্যে পজিটিভ ছিল এক হাজার ৬১৫ জন। এক হাজার ১৮১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৩৩৬ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯