শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত

অনুসন্ধান ২৪ ডেস্ক >> করোনা সংক্রমণ রোধে দেয়া লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় সরকার অনুমতি দেওয়ার পর দেশের এয়ারলাইন্সগুলো ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (৫ আগস্ট) থেকে দেশের সব অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার এই তথ্য জানিয়েছেন।

এরপর শনিবার থেকে দিনে চট্টগ্রামে ৩টি, সৈয়দপুরে ৩টি, সিলেটে ২টি, কক্সবাজারে ২টি, বরিশালে ২টি, যশোরে ২টি ও রাজশাহীতে ১টি করে ফ্লাইট চলবে। ঢাকা থেকে চট্টগ্রামে ২টি, সৈয়দপুরে ২টি, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল ও যশোরে ১টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বেসরকারি দুই এয়ারলাইন্সও শুক্রবার থেকে অভ্যন্তরীণ রুটে তাদের ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারের নির্দেশনা অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট পরিচালনা করবে।

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর, যশোর, সিলেট, বরিশাল ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করবে।

নভোএয়ার জানায়, শুক্রবার থেকে তারা প্রতিদিন চট্টগ্রামে ৬টি, সৈয়দপুরে ৬টি, যশোরে ৬টি, বরিশালে ২টি, সিলেট ২টি, রাজশাহীতে ২টি এবং কক্সবাজারে ২টি ফ্লাইট পরিচালনা করবে।

কোরবানি ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হলে ৫ অগাস্ট পর্যন্ত দেশের মধ্যে আকাশপথ বন্ধের ঘোষণা আসে।

এরপরে বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯