মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ রাতেই আসছে আরো ৩০ লাখ সিনোফার্মের টিকা

আজ রাতেই আসছে আরো ৩০ লাখ সিনোফার্মের টিকা

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আজ রাতেই চীন থেকে বাংলাদেশে আসছে সিনোফার্মের আরো ৩০ লাখ ডোজ টিকা। চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী এ ৩০ লাখ টিকা তৃতীয় চালান হিসেবে বিবেচিত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আজ রাত ১০টা, রাত ১টা এবং ভোর ৩টায় মোট তিনটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালান পৌঁছাবে।

এর আগে চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো মন্ত্রীদের কাছে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত লি। পরে ১ জুলাই দুটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছায় ২০ লাখ সিনোফার্মের টিকা, যা ছিল চুক্তি অনুযায়ী কেনা টিকার প্রথম চালান।

পরে ১৭ জুলাই চীন থেকে কেনা আরো ২০ লাখ সিনোফার্মের টিকার ডোজ ঢাকায় পৌঁছায়। রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের দ্বিতীয় টিকার চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
উল্লেখ্য, তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা বাংলাদেশে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯