শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকার ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত, ওষুধ ছিটানোর নির্দেশ

ঢাকার ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত, ওষুধ ছিটানোর নির্দেশ

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ঢাকার ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে ওষুধ ছিটানোর জন্য দুই সিটি কর্পোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। রবিবার (২৫ জুলাই) সচিবালয়ে ডেঙ্গুসংক্রান্ত এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, সেটা কিভাবে বাস্তবায়ন করবে, সে ব্যাপারে সিটি করপোরেশন থেকে মন্ত্রণালয়ে তথ্য দেবে।

মন্ত্রী বলেন, এবারও একটি সেল গঠন করে দেওয়া হলো। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনকে সার্বিক তদারকির জন্য এ সেল গঠন করা হয়েছে।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা ও মোহাম্মদপুরসহ ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে দুই মেয়রকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সোমবার থেকে তাৎক্ষণিক মশক নিধনের ওষুধ দেবেন।

সিটি করপোরেশনের লোকবল সংকট নিরসনে তাজুল ইসলাম বলেন, আপনারা বলুন, আমরা সেটি দেখবো। যদি আউটসোর্সিং করতে হয়, দরকার হলে সেটা ব্যবস্থা করা যায়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সিটি করপোরেশনের যদি অর্থ প্রয়োজন হয়, তা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে বলেও ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, মশক নিধনের ওষুধের মজুদ আছে। এবার কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের নাম-পরিচয় সরবারহ করার জন্য বৈঠকে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দিয়ে মন্ত্রী তাদের বাসা বা আশপাশে ওষুধ ছিটানোর জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯