বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে থাইল্যান্ডে

করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে থাইল্যান্ডে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> বুধবার (২১ জুলাই) সেখানে আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। মহামারি করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হচ্ছে থাইল্যান্ডে। গত ২৪ ঘণ্টায় আশিয়ানভুক্ত দেশটিতে ১৩ হাজার ২ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে করোনা ছড়িয়ে পড়ার পর একদিনে সর্বোচ্চ। খবর আনাদোলু এজেন্সির।

অবাক করা ব্যাপার হচ্ছে থাইল্যান্ডের ৩০ হাজারের অধিক বন্দি ও আসামি করোনা আক্রান্ত হয়েছেন। আর সেটা হয়েছে কারাগারগুলোতে অতিরিক্ত বন্দি ও আসামি থাকার কারণে।

থাইল্যান্ডে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৪৭৭। অবশ্য গেল কয়েকদিন ধরেই দেশটিতে দৈনিক ১০ হাজারের ওপরে আক্রান্ত হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় মারা গেছে ১০৮ জন। তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৬১০ জন।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৯ লাখ। মারা গেছে ৭৬ হাজার ২০০ জন। আর ফিলিপাইনে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ। মারা গেছে ২৬ হাজার ৮৪৪ জন। মালয়েশিয়ায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৪০ হাজার। যা তৃতীয় সর্বোচ্চ। আর আক্রান্তের সংখ্যায় চতুর্থ স্থানে আছে থাইল্যান্ড। সবচেয়ে কম আক্রান্ত ও মৃতের সংখ্যা ব্রুনাই দারুসসালামে। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩০৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯