বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামীকাল বাজারে আসছে নতুন ২ ও ৫ টাকার নোট

আগামীকাল বাজারে আসছে নতুন ২ ও ৫ টাকার নোট

অনুসন্ধান ২৪ ডেস্ক >> আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) বাজারে আসছে সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই টাকা ও পাঁচ টাকার নতুন মুদ্রিত নোট বাজারে আসছে। এদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এসব নোট ইস্যু করার পর পর্যায়ক্রমে তা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ছাড়া হবে।

বুধবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র এ কে এম মহিউদ্দিন আজাদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ছাড়া হবে।

তিনি বলেন, আমাদের সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার নতুন এসেছেন। তার স্বাক্ষর করা নতুন মুদ্রিত নোট আগামীকাল থেকে বাজারে ইস্যু করা হবে। নোটগুলো আগের ডিজাইনেই আছে। শুধু স্বাক্ষর নতুন।

নতুন নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের মতোই থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রাও চালু থাকবে।

উল্লেখ্য এক, দুই ও ৫ টাকার নোট সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত, যা ইস্যু হয় অর্থ মন্ত্রণালয় থেকে। এ ছাড়া ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। সরকারের ইস্যু করা নোটে সই করেন অর্থ সচিব। আর বাংলাদেশ ব্যাংক ইস্যু করা নোটে গভর্নরের সই থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯