শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৪৩ লাখ টাকার জাল নোটসহ আটক-২

৪৩ লাখ টাকার জাল নোটসহ আটক-২

অনুসন্ধান ২৪ ডেস্ক >> রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক জাল টাকা তৈরি চক্রের দুই সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে চক্রের অপর তিন সদস্যকে তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার ভাটারায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪৩ লাখ টাকার জাল নোট জব্দ করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় স্বামী-স্ত্রীসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি কালার প্রিন্টার, বিপুল পরিমাণ আঠা এবং বিভিন্ন ধরনের রংসহ নানা উপকরণ জব্দ করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন আবদুর রহিম শেখ ও হেলাল খান। আর কারাগারে যাওয়া তিন আসামি হলেন আবদুর রহিমের স্ত্রী ফাতেমা, ইসরাফিল ও আনোয়ার হোসেন ওরফে আনু হাওলাদার।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (গুলশান) অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জাহিদুল ইসলাম আসামিদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন এবং অপর আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোসসাজশে বিভিন্ন জালনোট প্রস্তুত করে প্রতিনিধির মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলায় সু-কৌশলে লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে বাজারজাত করে আসছিল। আটক এই আসামিরা সহযোগী আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজসে বাংলাদেশি জাল নোট তৈরি করে বাজারজাত করে থাকে। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে জব্দ করা জাল টাকা তৈরির সহযোগী, মদদদাতাদের নাম-ঠিকানা সংগ্রহ এবং জালনোট তৈরির কাজে সহযোগী পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।

অন্যদিকে করোনাকালীন দুর্যোগের কারণে আপাতত ফাতেমা, ইসরাফিল ও আনোয়ার হোসেনের রিমান্ড চাওয়া হয়নি। পরবর্তীতে তাদের রিমান্ড আবেদন করা হবে মর্মে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯