সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া প্রতিনিধি >> বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং নিবাসী মো. ইয়াকুব আলী (আমিন) আর নেই।
মঙ্গলবার (১৩ জুলাই) বেলা পৌনে ১২টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান ও বানারীপাড়া বন্দরবাজারের “বাদল ইলেকট্রিক”র স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান বাদলের পিতা।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে যান। মরহুমের জানাজা বাদ আসর দরবেশ গেট জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বানারীপাড়া প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।