বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাবেক প্রেসিডেন্ট জেকব গ্রেপ্তারে সহিংসতায় ৩০ জন নিহত , আটক ৮শ বেশি

সাবেক প্রেসিডেন্ট জেকব গ্রেপ্তারে সহিংসতায় ৩০ জন নিহত , আটক ৮শ বেশি

অনুসন্ধান ২৪ অনলাইন ডেস্ক >> সাবেক প্রেসিডেন্ট জেকব জুমাকে গ্রেপ্তার ও কারাগারের পাঠানোর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকা জুড়ে যে সহিংসতা শুরু হয়েছে, তাতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে ৮০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।

আদালতের নির্দেশে গত সপ্তাহে আত্মসমর্পণ করলে জেকব জুমাকে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে তার সমর্থকরা গত তিন-চারদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করে প্রাথমিকভাবে তারা বিক্ষোভ দেখান। ক্রমে তাদের বিক্ষোভ সহিংস রূপ নেয়। ভিডিও ফুটেজে তাদেরকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটতররাজ চালাতে দেখা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। এ অবস্থায় সেনা বাহিনী মোতায়েন করে দেশটির সরকার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পুলিশ বিষয়ক মন্ত্রী ভেকি সিলি সাংবাদিকদের বলেন, ‘যদি এভাবে (ব্যবসা প্রতিষ্ঠানে) লুট হতে থাকলে অতি প্রয়োজনীয় খাদ্যদ্রব্যও পাওয়া যাবে না।’

আদালত অবমাননার দায়ে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জেকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেয় আদালত। এ প্রেক্ষাপটে গত সপ্তাহে আত্মসমর্পণ করেন জেকব জুমা।

মঙ্গলবার বিবিসি এ খবর জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯