মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৪ ২১২ জন, নতুন শনাক্ত ১১৩২৪

সারাদেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২৪ ২১২ জন, নতুন শনাক্ত ১১৩২৪

অনুসন্ধান ২৪ ডেস্ক >> সারাদেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১২ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এ পর্যন্ত করোনায় দেশে মোট মারা গেছেন ১৬ হাজার ৪ জন। মৃতের হার ১.৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ৫৪৩ জনে। শনাক্তের হার ৩০.৯৫ শতাংশ। শনাক্তের হার গতকাল ছিল ৩১.৬২ শতাংশ।

আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন মহিলা।এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) ১৯৯ জনের মৃত্যু হয়। বুধবার (৭ জুলাই) মৃত্যু হয় ২০১ জনের। তার আগে সোমবার ১৬৪ ও মঙ্গলবার ১৬৩ জন মারা যান। এছাড়া জুলাইয়ের ১ তারিখ থেকে প্রতিদিন ১৩০ জনের বেশি মানুষ করোনায় মারা গেছেন। এছাড়া গত কয়েকদিন ধরে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশের ৬১৩টি পরীক্ষাগারে ৩৮৯ হাজার ২০৯টি নমুনা সংগ্রহের পর ৩৬ হাজাপর ৫৮৬টি নমুনা পরীক্ষা করলে শনাক্ত হন ১১ হাজার ৩২৪ জন।

বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত খুলনা বিভাগের ৭৯ জন ও দ্বিতীয় অবস্থানে ঢাকা বিভাগের ৫৩ জন। মৃতদের মধ্যে ৬০ উর্ধ বয়সের ৯০ জন, ৫০ উর্ধ ৫৬ জন ও ৪০ উর্ধ ৪০ জন।

এপর্যন্ত সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯০৩২৬৮ জনের, শনাক্ত হয়েছেন ১০০০৫৪৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯