বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যেকোন দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং ও অনলাইনে নির্দেশনা: প্রতিমন্ত্রী

যেকোন দুর্যোগ মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং ও অনলাইনে নির্দেশনা: প্রতিমন্ত্রী

অনুসন্ধান ২৪ ডেস্ক >> ‘বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। স্কুল-কলেজ,হাট-বাজারসহ নদীভাঙ্গন রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নিচ্ছে আমাদের প্রকৌশলীরা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে সার্বক্ষণিক মনিটরিং করছি এবং অনলাইনে নির্দেশনা দিচ্ছি। ‘

আজ রবিবার (৪জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের নিজ অফিস কক্ষে এক জরুরী বৈঠকশেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক,এমপি আরও জানান, ‘ অনিয়ম রোধে জরুরী বাঁধ মেরামত কাজ জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে করতে হবে। করোনার মাঝেও আমাদের সকল প্রকৌশলী দুর্যোগ মোকাবেলায় দিনরাত কাজ করছেন।’

এদিকে, জলাবদ্ধতার বিষয়ে সংসদ সদস্য (নারায়নগঞ্জ-৪) শামীম ওসমান মুঠোফোনে যোগাযোগ করলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘ DND প্রকল্পাধীন এলাকার বাইরের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়া খনন করা খালে ময়লা ফেলা এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ না হলে প্রকল্পের সুফল পাওয়া যাবে না। এখন আবাসিক হলেও অতীতে সেচ সম্প্রসারণ এই প্রকল্পের উদ্দেশ্য ছিলো। ‘

প্রসঙ্গত, বিদ্যমান সমস্যা সরাসরি জানতে আগামী রবিবার নারায়ণগঞ্জের DND প্রকল্পাধীন এলাকা পরিদর্শনে যাবার সম্ভাব্যতা জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯