শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাদেশে ৪২৯ জন চতুর্থ দিনে গ্রেপ্তার, সাড়ে ৮ লাখ জরিমানা

সারাদেশে ৪২৯ জন চতুর্থ দিনে গ্রেপ্তার, সাড়ে ৮ লাখ জরিমানা

অনুসন্ধান ২৪ ডেস্ক >> মহামারি করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের চতুর্থ দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলেছিলো। গত তিন দিনের মতো আজকেও গ্রেপ্তার, জরিমানা ও মুচলেকা গ্রহণ অব্যাহত রয়েছে। রোবাবর বিকেলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।

এখন পর্যন্ত ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর জরিমানা আদায় করা হয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

রোববার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিএমপির ৮টি ক্রাইম বিভাগ রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকা থেকে ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া সরকারঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

মিরপুর বিভাগের ট্রাফিক পুলিশ চতুর্থ দিনের সর্বোচ্চ ৯১টি মামলা দিয়েছে, জরিমানা আদায় করেছে তিন লাখ পাঁচ হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগ ২৫টি মামলা দিয়েছে, আদায় করেছে ৬৫ হাজার ৫০০ টাকা। উত্তরা বিভাগের ট্রাফিক পুলিশ ৩৭টি মামলা দিয়েছে, আদায় করেছে ৯৭ হাজার টাকা জরিমানা।

দেশে করোনা মহামারির সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন। গত তিন দিনের মতো রোববারও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে পাশাপাশি রাস্তায় মানুষের আনাগোনাও বেড়েছে আগের কয়েক দিনের তুলনায় বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯