শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কোটি টাকার সোনা ফুলের টবে আন্তর্জাতিক বিমানবন্দরে

কোটি টাকার সোনা ফুলের টবে আন্তর্জাতিক বিমানবন্দরে

অনুসন্ধান ২৪ ডেস্ক >> হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলের টব থেকে দেড় কেজি সোনা জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা। এ ঘটনায় সৌদি আরব থেকে আসা এক যাত্রীকেও আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার ভোর রাতে সোনাসহ ওই যাত্রীকে আটক করে কাস্টমস কর্মকর্তারা। ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, বৃহস্পতিবার সকালের দিকে গোপন খবরের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধের প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। রাত চারটার দিকে জেদ্দা থেকে আসা জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গ্রিন চ্যানেল অতিক্রমের সময় জসিম মিয়া নামে এক যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটকান কাস্টমস কর্মকর্তারা।

জিজ্ঞাসাবাদের প্রথম দিকে সোনা থাকার কথা অস্বীকার করেন জসিম। পরে তার কাছে থাকা ব্যাগেজ ও ফুলের টব স্ক্যানিং করা হয়। এ সময় ফুলের টবে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়ায় যায়। ব্যাগেজ কাউন্টারে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ফুলের টবে লুকানো অবস্থায় দুটি স্বর্ণদ- পাওয়া যায়। যার ওজন প্রায় এক কেজি ৬০০ গ্রাম। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৬ লাখ টাকা। পরে জসিমকে আটক করা হয়। তার বাড়ি নরসিংদী জেলায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯