বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজরাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৩৩ লাখ টিকা আসছে

আজরাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্র ও চীন থেকে ৩৩ লাখ টিকা আসছে

অনুসন্ধান ২৪ >> আজ (২ জুলাই) রাতে কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের ১৩ লাখ মডার্নার এবং চীনের ২০ লাখ টিকা ঢাকায় আসছে। পরদিন শনিবার সকালে কোভ্যাক্সের আরও ১২ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছাবে। সব মিলিয়ে শনিবার সকালে সরকারের হাতে ব্যবহারযোগ্য ৪৫ লাখ টিকা থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শুক্রবার সকালে বলেন, ‘আমরা ঠিক পথে আছি। আশা করছি, টিকার সংকট কাটিয়ে উঠতে পারবো। টিকা সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং এখন আমরা কোভ্যাক্সের আওতায় টিকা পাচ্ছি। একইসঙ্গে চীনের কাছ থেকেও টিকা পাওয়া গেছে।’

কোভ্যাক্সের আওতায় শনিবারের মধ্যে ২৫ লাখ টিকা চলে আসবে এবং আরও দেশের কাছ থেকে টিকা চাওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ‘চীনের কাছ থেকে আমরা আজকে ২০ লাখ টিকা পাচ্ছি এবং সামনে চুক্তি অনুযায়ী আরও টিকা সরবরাহ করা হবে।’

শুক্রবার রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের প্রথম চালান আসবে এবং দ্বিতীয় চালান আসবে শনিবার সকাল ৮টার দিকে। অপরদিকে চীনের ২০ লাখ টিকার চালান আজ রাত ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছাবে।
পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও উভয় দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাতে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯