শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ ডেস্ক >> ঢাকা সড়কগুলোতে পুলিশের তেমন সতর্ক দৃষ্টি নেই। সেনাবাহিনী ও বিজিবির টহলও তেমন উল্লেখযোগ্য নয়। তবু রাস্তাঘাট আজ অনেকটাই ফাঁকা। এর মূল কারণ, একদিকে ভোররাত থেকে চলছে মাঝারি থেকে ভারি বৃষ্টি। অন্যদিকে, সাপ্তাহিক ছুটির দিন। এর মধ্যেই রাজধানীবাসী পার করছে কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) শুরু হয়েছে সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’।
আজ করোনার দ্বিতীয় দিন চলছে। গতকাল রাজধানীর ফাঁকা সড়কে জরুরি প্রয়োজনের গাড়ি চলেছে। ব্যক্তিগত কিছু গাড়ির ঠিকানা হয়েছে পুলিশের রেকারে। প্রধান প্রধান সড়কে এমন কড়াকড়ি দেখা গেলেও রাজধানীসহ সারা দেশের পাড়া-মহল্লার ছবি ছিল একেবারেই উল্টো। অলিগলিতে বেশ জমেছিল চায়ের কাপের আড্ডা।
বৃষ্টির কারণে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তেমন একটা চোখে পড়েনি রাজধানীতে। তবে কঠোর বিধি-নিষেধ কার্যকর করতে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।