বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ অনলাইন ডেস্ক >> আগামীকাল শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার ২৫ লাখ ভ্যাক্সিনের প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ কভিড-১৯ ভ্যাক্সিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও ৩রা জুলাই সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাক্সিন দেশে আসবে। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী।