শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
আনোয়ার হোসেন>> বরিশাল সদর হাসপাতালে গাইনী ওয়াডে এপ্রিলে ভর্তি হয় এক সংবাদকর্মীর বোন। ভর্তির তিন দিন পরে ডাক্তার সাহারীয়া তারেক রোগীকে এম আর করতে হবে বলে জানান, গাইনী ওয়াডে ইনচার্জ বিশাল ১১ দফা ফরদা লেখেন। যাহাতে ওমিপ্রাজল ইনজেকশন, ওয়ান টাইম পরিট্র, সেলাইন সেট, মেট্রোনিডাজল ইনজেকশন, গজ কাপর সহ অনেক কিছু লেখিয়া ভর্তি রোগীর স্বজন ওই সংবাদকর্মীর কাছে দেন। তিনি ইনচার্জকে বলেন, আপা এতো কিছু বাহিড় থেকে কিনতে হবে এগুলো হাসপাতালে নেই। উত্তার ! থাকলে কি আনতে বলছি?
অনুসন্ধান ২৪ এর অনুসন্ধানে দেখা গেছে, শনিবার সকাল ১১ টার সময় ওই সংবাদকর্মী তার সহপাঠীকে নিয়ে হাসপাতালের পিছনে পুরানো আসবাপত্র পাশে সেখানে গিয়ে দেখেন অনেক গুলো বস্তা। কি আছে বস্তাভর্তি? দেখা যায় বিপল পরিমানে ওমিপ্রাজল ও র্যাবিস ইনজেকশন। যে ইনজেকশন ৩ মাস আগেও হাসপাতালে না পেয়ে বাহিড় থেকে প্রতি পিচ ইনজেকশন ১৫০০ টাকায় ক্রয় করছে রোগীরা। হাসপাতালে ওষুধ থাকতেও না বলার সঙ্গে কর্মচারী, নার্স, ওর্য়াড বয়, আয়া ও দালাল জড়িত।
রক্ষণশীল হিসাব বলছে, বছরে প্রায় ২ কোটি টাকার ওষুধ হাসপাতালের কর্মকর্তারা ডেট ওভার বলে পুরিয়ে ফেলছেন। বস্তাভর্তি প্রতিটি ইনজেকশনে ২০২১ মে মাস পর্যন্ত ডেট ছিলো। বিনা মূল্যে পাওয়ার কথা থাকলেও রোগীরা অনেক ওষুধ পাচ্ছেন না। হাসপাতালের ভেতরেও রোগীদের ওষুধ বাহিড় থেকে কিনে আনতে বাধ্য করছেন।
চিকিৎসা নিতে আসা চরমোনাই এলাকার জাহানারা বলেন, তিন মাস আগে সদর হাসপাতালে গাইনী ওয়াডে আমি ভর্তি হই। ডাক্তার তানিয়া আফরোজ আমাকে দেখে এম আর করতে হবে বলে জানান, সাথে থাকা ওয়াডের ইনচার্জ প্রায় ১৫ আইটেম লিখে বাহিড় থেকে আনতে বলেন। আমি অনেক অসুবিধায় আছি এতো ওষুধ কি করে কিনবো বলার সাথে সাথে সে আমাকে বলেন হাসপাতালে প্রায় ৬ মাস যাবৎ কোন ওষুধ সাফলাই নেই যদি না আনতে পারো তা হলে নাম কেটে দেই ঢাকায় গিয়ে চিকিৎসা করান। তখন আমি আমার প্রয়োজনী সব ওষুধ বাহিড় থেকে কিনে এনেছি। তিনি বলেন, সেখানে ওমিপ্রাজল ৬ টি ইনজেকশনও আমি কিনেছি।
কুয়াকাটা থেকে চিকিৎসা নিতে আসা মাকছূদা বলেন, আমি হাসপাতালে প্রায় ৪ মাস ভর্তি একটি করে ওষুধ দেয় আর বেশি ভাগ ওষুধ বাহিড় থেকে কিনতে হয়। কোনও ইনজেকশন হাসপাতাল থেকে দেয় না, তারা বলে ওষুধ সাফলাই নাই আমরা পাবো কই?
আবাসিক মেডিকেল আফিসার মলয় কৃষ্ণন বড়াই ২৬ জুন অনুসন্ধান ২৪কে বলেন, ডেট ওভার ওষুধ হাসপাতালে আছে আমার মনে হয় না। যদিও থেকে থাকে আপনি প্রমান দেখান আমি ব্যবস্থা নিবো। প্রতিনিধি বলেন, আপনার রুমের পাশে হাজার হাজার ইনজেকশন আপনি একটু বের হন আমি আপনাকে বস্তাগুলো দেখাই। তখন তিনি বের না হয়ে প্রতিনিধিকে বলেন, ভাই হতে পারে কিছুু ওষুধ ডেট ওভারের থাকতে পারে। যখন প্রতিনিধি বলিলেন এতো গুলো বস্তাভর্তি সরকারী ওষুধ ডেট ওভার আপনি বলেন কিছ্।
এক পর্যায় মেডিকেল আফিসার বলেন, আসলে রোগীর সংখ্যা কম তাই ওষুধ গুলো ব্যবহার করা হয়নি বলেই ডেট ওভার হয়েছে। প্রতিনিধি যখন ৩ মাস আগে ভর্তি হওয়া ওষুধ না পাওয়া রোগীর কথা বলিলেন, তখন তিনি পূর্বে দায়িত্বে থাকা মেডিকেল অফিসারের কথা বলেন। তিনি বলেন আসলে ওষুধ গুলো তার থাকা কালীন সময়ের তো আমি আসছি মাত্র ৬ মাস এতো কিছুর খবর রাখা কি যায়। তিনি আরো জানান, বড় ধরনের ওষুধ ডেট ওভার হয় না। ফাঁকফোকর পরে হয়তো সামান্য কিছু ডেট ওভার হয়। হাসপাতালে কেউ তো কোন তথ্য দেয় না কারন কি? তিনি বলেন, সবাইকে বারন করা হয়েছে। কেউ তথ্য চাইলে সিভিল সার্জেনের কাছ থেকে নিবে আমরা সবাইকে জানিয়ে দিয়েছি।
হাসপাতালের স্টাফ কিপার মোঃ সেকান্দার বাদশা বলেন, হাসপাতালে ওষুধের কোন অভাব নেই প্রচুর পরিমানে ওষুধ আছে। তিনি বলেন, ডাক্তারেরা ওষুধ রোগীদের ঠিক মতো দেয় না। সে আরো বলেন, যেখানে রাগীদের এক মাসের ওষুধ দেবার কথা সেখানে ২-৩ দিনের ওষুধ ডাক্তারেরা দিয়ে থাকেন আমি কি করবো। স্টাফ কিপার আরো জানান, আমি ওষুধ রাখতে পারিনা এতো পরিমানে ওষুধ মজুদ আছে।
অনুসন্ধান ২৪ এর পর্যবেক্ষণ থেকে এবং একাধিক চিকিৎসক ও নার্সের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসপাতালের নার্স ও ওর্য়াড বয়রা বিভিন্ন ওর্য়াডে ওষুধ নেওয়ার পথে এবং ওষুধ ওয়ার্ডে পৌঁছানোর পর একটা অংশ সরিয়ে ফেলেন। এরপর তা এক জায়গায় জড়ো করা হয়। বেলা দুইটা-আড়াইটার দিকে কাজ শেষে কর্মকর্তা ও চিকিৎসকেরা চলে গেলে এসব ওষুধ হাসপাতালের বাইরে নেওয়া হয়।
একটি সূত্র জানিয়েছে, অনেক সময় বর্জ্য রাখার প্লাস্টিকের ড্রামে করে ওষুধ বাইরে নেওয়া হয়। সূত্র জানিয়েছে, প্রতিটি ওয়ার্ডে ভর্তি থাকা সব রোগীর জন্য যে পরিমাণ ওষুধ, স্যালাইন, ইনজেকশন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম দরকার, তার ইনডেন্ট (ফরমাশপত্র) তৈরি করেন নির্দিষ্ট ওয়াডের সিস্টার ইনচার্জ। সহকারী রেজিস্ট্রারের স্বাক্ষর করা ইনডেন্ট অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ডের সিস্টার ইনচার্জ স্টোর থেকে ওষুধ ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করেন। স্টোর থেকে ওষুধ বের হয় ইনডেন্ট অনুযায়, তবে সেখান থেকে রোগীর কাছে পৌঁছানোর পথে সেটি সরিয়ে ফেলা হয়। রোগীকে বলা হয়, সব ওষুধ পাওয়া যায়নি। বাইরে থেকে সংগ্রহ করতে হবে।
রোগীরা কী বলেন
তবে রোগীরা বলেছেন, বেশির ভাগ ওষুধই তাঁদের বাইরে থেকে কিনতে বলা হয়। পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি মিজানকে হাসপাতাল থেকে দুটো ওষুধ দেওয়া হয়েছে। এগুলো হলো ট্যাবলেট ওমিপ্রাজল ও ক্যালসো-৫০০ এমজি (ক্যালসিয়াম)। ব্যবস্থাপত্রে আরও ছয়টি ওষুধের উল্খে আছে, যা তাঁকে দেওয়া হয়নি। মিজান অনুসন্ধান ২৪কে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ওই ওষুধগুলো তাদের সংগ্রহে নেই। বাইরে থেকে কিনতে হবে। চিকিৎসা নিতে আসা পারুল বেগমকে ব্যবস্থাপত্রে দেওয়া পাঁচটি ওষুধের দুটো (ইনজেকশন অ্যাকট্রাপিড ও ট্যাবলেট মোনাস) বাইরে থেকে কিনতে হচ্ছে। তাঁর মেয়ে রিপা বলেন, ডাক্তার কইছে, এই দুইডা ওষুধ নাই। তাই বাইরে থেইকা কিনমু।
জুনের শুরু থেকে অনুসন্ধান ২৪ এর প্রতিবেদক বিভিন্ন ওয়ার্ডে ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের ব্যবস্থাপত্র দেখেছেন। যত রোগী বা তাঁদের আত্মীয়র সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, তাঁদের প্রায় প্রত্যেকেই বলেছেন, বেশি ভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। লেবার ওয়াডের এক রোগীর ছেলে মো. শাহিন বলেন, তাঁর মাকে হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল আর স্যালাইন দেওয়া হচ্ছে। বাকি ওষুধ কিনতে হচ্ছে। লবার ও গাইনী বিভাগ শিশু বিভাগ ও মেডিসিন বিভাগের চিকিৎসকেরা বলেছেন, হাসপাতালে ওষুধ থাকলেও রোগীর কাছ পর্যন্ত ওষুধ পৌঁছাচ্ছে না। হাসপাতালের পরিচালক ডা. মনোয়ার হোসেনকে বার বার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
পর্ব ১….