শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!

ডোপ টেস্ট শিক্ষকদের

অনুসন্ধান ২৪ ডেস্ক >> শিক্ষকদের চাকরীতে যোগদান করতে শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষা করা হতো। কিন্তু এখন থেকে ডোপটেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর ফলে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) নব-নিয়োগপ্রাপ্ত ২ হাজার ১২১জন শিক্ষকের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ডোপটেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সরকারি আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেন মো. ফরিদ হোসেন।

আদেশে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পিএসসি সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা ৪ জুলাই হতে ১২ জুলাই পর্যন্ত নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এবার নতুন করে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। এক্সরে রিপোর্ট, প্রস্রাব ও চক্ষু পরীক্ষার সঙ্গে ডোপটেস্টও বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র জানায়, গণিত, শারীরিক শিক্ষা, ভূগোল, ব্যবসায় শিক্ষা, কৃষি শিক্ষা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান এই আটটি বিষয়ের সকল প্রার্থী স্বাস্থ্য পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন।

এছাড়াও জীববিজ্ঞানে সুপারিশপ্রাপ্ত ২২৭ জনের মধ্যে ২১১ জন, বাংলায় সুপারিশপ্রাপ্ত ৫০৫ জনের মধ্যে ৫০৪ জন, চারুকলায় সুপারিশপ্রাপ্ত ১৫৭ জনের মধ্যে ১৪১ জন, ধর্মে সুপারিশপ্রাপ্ত ২৫৩ জনের মধ্যে ২৫২ জন স্বাস্থ্য পরীক্ষার সূচী অনুযায়ী মনোনীত হয়েছেন।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯