শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হেফাজতের মহাসচিবসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ এমপির মামলা

হেফাজতের মহাসচিবসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ এমপির মামলা

অনুসন্ধান ২৪ ডেস্ক >> হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সরকার দলীয় সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী।

মঙ্গলবার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের এস কে এম তোফায়েল হাসানের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন তিনি।

বাদীর আইনজীবী এইচ এম জিয়া উদ্দিন সাংবাদিকদের বলেন, আদালত মামলাটি আমলে নিয়েছেন। আদালতের কাছে আবেদন জানিয়েছি মামলাটি যাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এফআইআর হিসেবে গ্রহণ করে এবং পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, আসামীরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে আগমনের বিরোধীতা করে গত ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাক্ষণবাড়িয়া শহরে তান্ডব চালায়। এ সময় তারা সরকারি বেসরকারি ৫৭টি প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল ভাঙ্গচুর করে। পরে ৩১ মার্চ আসামীরা সংবাদ সম্মেলন করে এসব তান্ডবের জন্য বাদীকে দায়ী করেন।

পরে মামলার বাদী ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী সাংবাদিকদের বলেন, সরকারি স্থাপনা ভাঙচুর করে তারা। এরপর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার মাধ্যমে মিথ্যাচারও করে। মুক্তিযোদ্ধা হিসেবে প্রাণের তাগিদ থেকে আমি এ মামলাটি দায়ের করেছি।

মামলার অন্য আসামিরা হলেন- মোবারক উল্লাহ, সাজিদুর রহমান, আশরাফুল হাসান তপু, বোরহান উদ্দিন কাশেমী, মাওলানা আলী আজম, মাওলানা এরশাদুল্লাহ, মাওলানা জুনায়েদ কাশেমী, মাওলানা নোমান আল হাবিবী, মমিনুল হাসান তাজ, সোলেমান মোল্লা, এনামুল হক, খালেদ মোশাররফ, মো. জোবায়ের আহমদ, শাহরিয়ার আহমদ, হোসাইন আহমদ, মিজানুর রহমান সোহাগ ও মোহাম্মদ কাওছার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯